বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত
জ্বালানির মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৮ মে) সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের তদারকি অব্যাহত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও কঠোর নজরদারি করা হবে।
তিনি আরও বলেন, পণ্যের পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তা না হলে সরবরাহ ব্যয় কমানো সম্ভব হবে না।
বাণিজ্যমন্ত্রী সতর্ক করে বলেন, কেউ যদি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি তৈরি হয়েছে, তা সাময়িক।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, চুক্তি বাস্তবায়নের সময় দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে।