বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেনস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠে অবস্থানরত সশস্ত্র বাহিনী (সেনা, নৌ ও বিমান বাহিনী) ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। তিনি বলেন, নির্বাচিত ও রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীর কার্যক্রম গতিশীল হওয়ায় আর দীর্ঘ সময়ের জন্য সশস্ত্র বাহিনী মাঠে রাখার প্রয়োজন নেই।
বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে উল্লেখ করেন, সেনা প্রত্যাহারের সময়সূচি ও প্রক্রিয়া নির্ধারণের বিষয়টি আলোচনা সাপেক্ষে সম্পন্ন হবে।
একই সঙ্গে তিনি জানান, পাথর উত্তোলন সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের পাথর উত্তোলন এবং সংরক্ষণের দায়িত্বে সিলেট বিভাগের কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নির্ধারণ করবে কোন এলাকা থেকে কতটা পাথর উত্তোলন করা যাবে এবং পরিবেশ রক্ষার সঙ্গে সঙ্গে সংরক্ষণ নিশ্চিত করা হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসন ও পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এখন পর্যায়ক্রমে সশস্ত্র বাহিনীকে তাদের নিয়মিত ব্যারাকে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি হয়েছে।
উল্লেখ্য, দেশের বিশেষ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনীকে সারা দেশে মোতায়েন করা হয়েছিল। এখন পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হওয়ায় সরকার এই নতুন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।