বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-ছবি : সংগৃহীত
পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন ইউনিফর্মে পুরনো জামা বহাল থাকবে এবং প্যান্টের রং হবে খাকি।
সোমবার (৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, পুলিশ বাহিনীর মধ্যে পোশাক নিয়ে অভ্যন্তরীণ অখুশি লক্ষ্য করা গিয়েছিল যা স্থানীয় ও জাতীয়ভাবে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়নি। এ কারণে পুলিশের আবেদন অনুযায়ী নতুন পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, পুরনো জামা যা আগে মেট্রোর জন্য ছিল তা রেখে নতুন পোশাকের ডিজাইন সম্পন্ন করা হয়েছে। তবে প্যান্টের রঙ বদলে খাকি করা হয়েছে, যা ঐতিহ্যবাহী একটি রঙ।
এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে একমত হওয়ার পর নতুন ইউনিফর্মের প্রস্তুতির জন্য কিছু সময় লাগবে কারণ কাপড় এবং অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমে কিছুটা বিলম্ব হবে। যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা এখনও হয়নি তবে মন্ত্রী জানিয়েছেন, আজকের দিনে এটি ঘোষণা করা হলো।
নতুন পোশাক চালু হতে কিছু দিন সময় লাগবে কিন্তু এটি পুলিশের পোশাক সংস্কারের এক নতুন দিগন্তের সূচনা বলে মনে করা হচ্ছে।
একজন সাংবাদিককে রবিবারবিদেশে যেতে দেওয়া হয়নি। এ বিষয়ের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আচ্ছা আমি বিষয়টা খোঁজ নিয়ে দেখি।