বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার ও বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রবিবার (৩ মে) রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে তথ্য ভবন অভিমুখে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, নির্বাচনের পূর্বেই গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ কাঠামো গঠন করা হয়েছিল। বর্তমানে তথ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সরাসরি দিকনির্দেশনা অনুসরণ করে সেই কাঠামোটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের লক্ষ্য হলো সংবাদপত্রের অবাধ পথচলা বাধাগ্রস্ত হয় এমন সব প্রতিবন্ধকতা দূর করা।
জহির উদ্দিন স্বপন আরও উল্লেখ করেন, বর্তমান সরকার কেবল আইনি সংস্কার নয়, বরং চিন্তাচেতনা ও মননেও গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়। সাংবাদিকরা যাতে কোনো প্রকার ভয়-ভীতি বা চাপের ঊর্ধ্বে থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেটি নিশ্চিত করাই মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী প্রথমবারের মতো অংশীজনদের নিয়ে বড় পরিসরে দিবসটি পালন করার কথা উল্লেখ করেন। এই আয়োজন সফল করার জন্য তিনি উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করেন।