বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : ভিডিও থেকে নেওয়া
প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসকদের প্রতি তার বক্তব্যে পেশাদারিত্ব, সততা এবং নিরপেক্ষতার প্রতি গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসকদের কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব বা স্বার্থপরতার স্থান থাকা উচিত নয় কারণ এর ফলশ্রুতিতে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং দেশীয় প্রশাসন দুর্নীতির দিকে চলে যায়।
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
তিনি ডিসিদের উদ্দেশ্যে বলেন, জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক স্থাপন এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা বাস্তবায়নে তাদের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, জনশক্তির সঠিক ব্যবহার এবং প্রশাসনের শক্তিশালী ভূমিকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, সরকারি পদোন্নতি ও বদলিগুলোর ক্ষেত্রে সততা ও কর্মদক্ষতার ভিত্তিতে কাজ করা হবে এবং সবাইকে মনে করিয়ে দেন যে, জনপ্রশাসনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী তারেক রহমান আরো বলেন, বন্যা ও খরা মোকাবিলায় ডিসিদের কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের সামনে দেশের দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় চ্যালেঞ্জ রয়েছে তবে সঠিক প্রশাসনিক পদক্ষেপ এবং ডিসিদের দক্ষতা দিয়ে এই পরিস্থিতি সামলানো সম্ভব।
প্রধানমন্ত্রী জানান, দেশের অতীতের শাসনামলে প্রচুর ঋণ এবং দুর্নীতির বোঝা রেখে গেছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে কাজ করছে। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক অবস্থা এখনও সন্তোষজনক নয় তবে আড়াই মাসে কিছু উন্নতি ঘটেছে।
তিনি ডিসিদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের সততা, মেধা এবং দক্ষতা দিয়ে দেশের উন্নতি ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য স্থানীয় প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এছাড়া স্থানীয় পর্যায়ে কৃষকদের সহায়তা, খাদ্যে ভেজালরোধ, এবং শিশুদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন যে, বাজার সিন্ডিকেট এবং কৃত্রিম সংকট সৃষ্টি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে ডিসিদের তৎপর থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, যেকোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং এ বিষয়ে নিয়মিত বাজার তদারকি করা হবে।
তিনি জেলা প্রশাসকদের আরও বলেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানি বা বিলম্বের শিকার না হয় এবং তাদের সেবা প্রদান যথাযথভাবে নিশ্চিত করতে হবে।
এছাড়া প্রধানমন্ত্রী কৃষকদের সুবিধার্থে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং সঠিকভাবে বাজারের নিয়ন্ত্রণে ডিসিদের ভূমিকা রাখতে বলেন। তিনি এক্ষেত্রে কৃষকদের সুরক্ষা এবং সার, বীজ ও সেচ সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।