বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ হিসেবে উপস্থিত ছিলেন -ছবি : সংগৃহীত
রাজনৈতিক উদ্দেশ্যে অতীতে ‘জঙ্গি’ শব্দটি ব্যবহার করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, বর্তমানে দেশে জঙ্গিবাদের কোনো বাস্তব পরিস্থিতি নেই এবং এ ধরনের শব্দ ব্যবহারকে তিনি আর স্বীকৃতি দিতে চান না।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জঙ্গি’ শব্দটির আর কোনো গ্রহণযোগ্য ব্যবহার নেই। তার ভাষায়, অতীতে একটি নির্দিষ্ট সময় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এ শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল। আমি ওই শব্দকে এখন আর স্বীকৃতি দিই না।
তিনি আরও বলেন, আমাদের দেশে এখন এ ধরনের কোনো শব্দের প্রয়োজন নেই। কিছু উগ্রবাদী বা চরমপন্থি ব্যক্তি থাকতে পারে তবে সেটাকে জঙ্গিবাদ হিসেবে চিহ্নিত করা ঠিক নয়।
তিনি দাবি করেন, অতীতে একটি শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে সেই ধরনের পরিস্থিতির কোনো অস্তিত্ব নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশে বর্তমানে কোনো সংগঠিত উগ্রবাদী তৎপরতা নেই। তবে যেকোনো ধরনের উগ্র বা সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

তিনি জানান, দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব গোয়েন্দা ইউনিট রয়েছে, যারা সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। কেউ যদি কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে কোস্ট গার্ডের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, এই বাহিনীকে আরও আধুনিক ও সক্ষম করতে সরকার নতুন প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা নিয়েছে।
এর মধ্যে রয়েছে : হেলিকপ্টার সংযোজন, মেরিটাইম সার্ভেইলেন্স সিস্টেম, আধুনিক ড্রোন প্রযুক্তি।
এছাড়া কোস্ট গার্ডের জনবল ৫ হাজার থেকে ১০ হাজারে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্ট গার্ড বর্তমানে জনগণের আস্থার একটি গুরুত্বপূর্ণ বাহিনীতে পরিণত হয়েছে। সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনায় তারা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।
তিনি জানান, গত এক বছরে এসব এলাকায় ৩৫টি সফল অভিযান পরিচালনা করা হয়েছে এবং ৩০ জন জিম্মিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক অনুষ্ঠানে জানান, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত বাহিনীর ১৬ জন সদস্য প্রাণ হারিয়েছেন।
তিনি বলেন, জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো গেলে এই বাহিনী আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে জানানো হয়, মাঠে সেনাবাহিনীর মোতায়েন পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে ধাপে ধাপে কমানো হচ্ছে।
সরকার জানিয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ দিবস ও স্থাপনার নিরাপত্তায় প্রয়োজনে সব বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।