বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ বা ফলাফল প্রভাবিত করার মতো কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
একই সঙ্গে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশও তুলে ধরেছে সংস্থাটি যার মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।
তিনি বলেন, ভবিষ্যতের নির্বাচনে প্রার্থীদের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক দলগুলোর দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গীকারের বাস্তব প্রতিফলন দেখতে চায় ইইউ।
এর আগে গত বছরের শেষ দিকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান নেয়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন।
এর পূর্বে ১৪ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছিল মিশনটি।