বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।
এ বিষয়ে সম্প্রতি রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকেরা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।
পুলিশ সদর দপ্তরের এক ডিআইজি স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া সংগঠনটির সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর বা আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই যোগাযোগের সূত্র ধরে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক হয়েছে।
গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, হামলার লক্ষ্যবস্তু হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার নাম উঠে এসেছে। এর মধ্যে রয়েছে রাজধানীর জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগ।
চিঠিতে আরও বলা হয়েছে, সম্ভাব্য হামলার ক্ষেত্রে বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হতে পারে। এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনার বিষয়েও সতর্কতা দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।