বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ -ছবি : সংগৃহীত
রাজধানীর আশকোনায় অবস্থিত হজক্যাম্প পরিদর্শনে গিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের সেবা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। তিনি বলেন, সেবা দিতে ব্যর্থ হলে দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগ করা উচিত।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে হঠাৎ পরিদর্শনে হজক্যাম্পে যান ধর্মমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি হজ কার্যক্রমের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতেই উড্ডয়ন করবে। এ উপলক্ষে বৃহস্পতিবার থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। মন্ত্রী ফ্লাইট উদ্বোধন আয়োজনসহ বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে ধর্মমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের থাকা-খাওয়া, প্রস্তুতি ও সেবা ব্যবস্থার বিষয়ে খোঁজ নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেবার মান আরও উন্নত করার নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, হজযাত্রীরা যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্নভাবে পবিত্র সফরে যেতে পারেন তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।
হজক্যাম্পে মশা ও ছারপোকার উপদ্রবের বিষয়েও মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।