বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন -ছবি : সংগৃহীত
দিনাজপুরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্বলতা বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, মেধা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি শিক্ষা খাতের বিভিন্ন দিক নিয়েও কথা বলেন।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে স্পষ্টভাবে জানান, শিক্ষক নিয়োগে কোনো ধরনের অনিয়ম, দুর্বলতা বা পক্ষপাতিত্ব সহ্য করা হবে না। তিনি বলেন, প্রয়োজনে নিয়োগ প্রক্রিয়া সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হবে এবং কোনোভাবেই মেধাবী প্রার্থীদের বঞ্চিত করা যাবে না।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে যদি কোথাও অনিয়ম ঘটে থাকে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও মানসম্মত করতে সরকার কাজ করছে। বাজেট সীমাবদ্ধতা থাকলেও চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষা খাতে কাঙ্ক্ষিত সংস্কার আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলাই দেশের উন্নয়নের মূল ভিত্তি।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এনামুল্লাহসহ স্থানীয় সংসদ সদস্যরা।