বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ পুলিশ সদর দপ্তর, কেউ সিআইডি, পিবিআই, এসবি, আরএমপি, ডিএমপি এবং বিভিন্ন ইউনিটে পদায়ন পেয়েছেন।
এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজন বর্তমানে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।