বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন বসেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও দলটির নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।
বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের ১১তম দিনের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন তোলেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান তার বক্তব্যে বলেন, ‘সংসদ বেশ কিছুদিন ধরে প্রাণবন্তভাবে চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের ধারা এবং কার্যপ্রণালি বিধি সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। কিন্তু গত দুদিন ধরে দেখা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী তার নির্ধারিত আসন ছেড়ে প্রধানমন্ত্রীর পাশের আসনে গিয়ে বসেছেন।
তিনি এক লাফে সর্বোচ্চ আসনের পাশে চলে গেছেন।’
প্রধানমন্ত্রী তাকে কোনো বিশেষ ছাড় দিয়েছেন কি না, সেই প্রশ্ন রেখে মজিবুর রহমান আরও বলেন, ‘যদি কোনো বিশেষ ছাড় দেওয়া না হয়ে থাকে, তবে সংসদের রুলস অব প্রসিডিউর অনুযায়ী আসন বিন্যাস সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আমি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করছি।’
জামায়াত এমপির এমন প্রশ্নের উত্তরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, ‘সংসদে আসন পরিবর্তন হতেই পারে। কে কোথায় বসবেন তা সংসদ নেতার ইচ্ছার ওপরও নির্ভর করে। এটি কোনো পয়েন্ট অব অর্ডারের বিষয় হতে পারে না।’
পরে অধিবেশনের পরবর্তী পর্যায়ে যখন ‘সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬’ উত্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানানো হয়, তখন তিনি নিজ আসনে ফিরে যান। এ সময় হাস্যোজ্জ্বল মুখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার জায়গায় (নির্ধারিত আসনে) ফেরত এসেছি।’
গত কয়েকদিন ধরেই সংসদ অধিবেশনে বিভিন্ন বিল ও ইস্যু নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে প্রাণবন্ত বিতর্ক ও আলোচনা চলছে।