বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেম ও দলগত চেতনায় উজ্জীবিত তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয়ের ধারা অব্যাহত থাকবে।
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে তিনি এ কথা বলেন।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালে-তে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তরুণদের এই সাফল্য প্রমাণ করে যে ঐক্য, পরিশ্রম ও টিম স্পিরিট থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
তিনি আরও উল্লেখ করেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে যা ভবিষ্যতে আরও ইতিবাচক ফল বয়ে আনবে।
তিনি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি তথ্যটি নিশ্চিত করেছেন।