বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সংসদ ভবন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে জানিয়ে সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ঘোলা পানি ব্যবহার করে আমার নিজেরও পেট খারাপ হয়েছে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ হুইপ।
নুরুল ইসলাম মনি বলেন, সংসদ ভবন এলাকায় এক কোটি লিটার পানির দরকার, কিন্তু মাত্র ২৭ লাখ লিটার পানি উৎপাদন হয়।
আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় জিনিসপত্র বলতেই কিছুই নেই। আবার কিছু কিছু ২০০০ সালে তৈরি হয়েছে, কিছু নষ্ট হয়েছে। আমরা সেগুলো ঠিক করেছি। সংসদ সদস্যদের নিরাপত্তাসহ সব বিষয়ে পরিপূর্ণভাবে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের আশ্বস্ত করতে চায় তারা খুব শিগগিরই বাসায় উঠতে পারবেন।
সংসদের হাসপাতালের বিষয়ে বৈঠকে কথা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বলেন, আমাদের একটা আইসিইউ অ্যাম্বুলেন্স প্রয়োজন ও লাশবাহী ফ্রিজিং গাড়ি চায়।
সংসদের সাউন্ড সিস্টেম এখনও কাজ করছে না জানিয়ে তিনি বলেন, আমরা সাউন্ড সিস্টেমকে উন্নত করার চেষ্টা করছি। সেটা না পারলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে। কিন্তু এ সাউন্ড সিস্টেম যাতে কাজ করে সে চেষ্টা করা হচ্ছে।
সাউন্ড সিস্টেম বিভ্রাট নিয়ে গঠিত তদন্ত কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে বলেও জানান চিফ হুইপ।
সময় বরাদ্দ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যদের অভিযোগ প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, কথাটা সঠিক না। সাধারণত সংসদে কথা বলে বিরোধী দল। সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। বিল নিয়ে কথা বলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বাজেট অধিবেশনেও কথা বলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। শুধু রাষ্ট্রপতির ভাষণের আলোচনার বিষয়টি সমভাবে বণ্টন করে দিয়েছি। তারা যত ঘণ্টা পেয়েছেন, তারাই সেটা ভাগ করে দেবেন। আমি শুধু নামটা দেব।
সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করতে জন্য রকিবুল ইসলামকে এবং সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান যাচাই, সংসদ ভবন এলাকায় সরবরাহ লাইনের পানির মান যাচাই ও সংসদ সদস্য ভবনের ব্যবহৃত আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে দুটি সাব কমিটি গঠন করা হয়।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য ভবনের প্রয়োজনীয় আসবাবপত্র কেনাকাটার ক্ষেত্রে বিগত স্বৈরাচারের আমলের ন্যায় বালিশ, পর্দা ও ছাগলকাণ্ডের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়। প্রতিটি আসবাবপত্রের গুণগত মান ভালো রাখা ও একই সঙ্গে ক্রয়মূল্য যেন যুক্তিসঙ্গত হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয় বৈঠকে।
কমিটির সভাপতি নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম ও মো. আবুল হাসনাত।