বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দেওয়া জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনার সময় কার্যপ্রণালি ও দীর্ঘদিনের রেওয়াজ মেনে অধিবেশন পরিচালনার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এতে কারও অধিকার ক্ষুণ্ণ হওয়ার সুযোগ নেই।
রোববার (২৯ মার্চ) অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সবাইকে সম্মান জানাতে চাই। মাননীয় বিরোধীদলীয় নেতা আলোচনার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন। বিগত দিনে মাননীয় স্পিকার তাকে অনুরোধ করেছিলেন বিধি মোতাবেক নোটিশ দেওয়ার জন্য এবং সে অনুযায়ী আলোচনার সময় দেওয়ার কথাও জানিয়েছিলেন।
সরকারি দলের চিফ হুইপের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের ট্রেডিশন অনুসারে প্রশ্নোত্তর পর্ব এবং ৭১ বিধির পরেই এ জাতীয় প্রস্তাব বা নোটিশ উত্থাপিত হয়। আপনি (ডেপুটি স্পিকার) সেই কথাটাই মাননীয় বিরোধীদলীয় নেতাকে বলেছেন। এখানে আমার মনে হয় না কারও অধিকার ক্ষুণ্ণ হয়েছে।
ডেপুটি স্পিকারের এখতিয়ারের বিষয়টি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ৭১ বিধিতে আপনি আজকে উত্থাপন করার সুযোগ দেবেন কি দেবেন না—সেটাও আপনার এখতিয়ার। তবে এটা সংসদ সদস্যদের একটি অধিকার। এরপরে যদি মাননীয় বিরোধীদলীয় নেতা তার নোটিশের প্রস্তাবটা উত্থাপন করেন, তবে তার বিপক্ষে হয়তো আমাদেরও দু-চার কথা বলার থাকতে পারে, যা আমরা পয়েন্ট অব অর্ডার ফর্মুলেট করেই বলবো।
ডেপুটি স্পিকারকে সংসদ পরিচালনায় বিধি অনুসরণের অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, আপনি বিধি মোতাবেক এগিয়ে যান। আমি আপনাকে অনুরোধ করবো, আপনি যেভাবে ‘অর্ডার অব দ্য ডে’ পরিচালনা করতে চাচ্ছেন, দয়া করে সেভাবেই যান, যাতে অন্য সদস্যদের অধিকারও রক্ষিত হয়।