বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জ্বালানি তেলের চোরাচালান এবং অবৈধ মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি জানান, বৈঠকে জ্বালানি তেলের মজুতদারদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ধরতে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে সীমান্ত দিয়ে তেল চোরাচালান রোধে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, বৈঠকে সম্প্রতি ঈদে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অধ্যাদেশ নিয়ে আলোচনার বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, আজ অধ্যাদেশ নিয়ে কোনো আলোচনা হয়নি। আগামীকাল রোববার (২৯ মার্চ) দুপুরে অধিবেশন শুরুর আগে সরকার দলের বিশেষ কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হবে।
এর আগে, বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।