বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের চেষ্টা করতে হবে, সবকিছু যেন স্বাভাবিক থাকে। আমি অফিসে আরও আসব, তবে রাস্তা বন্ধ করা যাবে না। মানুষের চলাফেরা বাধাগ্রস্ত করা যাবে না।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে কার্যালয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।
তারেক রহমান বলেন, দলীয় কার্যালয়ে এলে সাংগঠনিক কাজ করা যাবে এবং নেতাকর্মীদের সঙ্গে দেখা করা সম্ভব হবে।
তিনি বলেন, আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারব, না থাকলে পারব না।
নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমাদের ধৈর্য ধরতে হবে, আইনশৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, দেশে নানা সমস্যা রয়েছে— এসব বিষয়ে মানুষকে বোঝাতে হবে এবং তাদের ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে।
বিএনপির চেয়ারম্যান বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। তাই কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন মানুষের কষ্ট বা অসুবিধা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যের একপর্যায়ে সরকার প্রধান সড়ক স্বাভাবিক রাখার ওপর জোর দিয়ে বলেন, আমাদের এখন প্রথম কাজ হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করা।
একই সঙ্গে তিনি সতর্ক করেন, ভবিষ্যতেও পরিস্থিতি স্বাভাবিক রাখা না হলে তার পক্ষে সেখানে আসা কঠিন হবে।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলীয় কার্যালয়ে পৌঁছালে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে তিনি ব্যালকনিতে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এ ছাড়া তিনি কার্যালয়ে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।