বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

যুদ্ধ দীর্ঘায়ত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (২২ মার্চ) সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই উল্লেখ করে আমির খসরু বলেন, যুদ্ধ দীর্ঘায়ত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে।
তিনি বলেন, সামনে নতুন বাজেট আসছে। সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে।
অর্থনৈতিক সংকটের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট চললেও সরকার এগিয়ে যাচ্ছে। তবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সংযমী হতে হবে।