বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষদগার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
রবিবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী আহমেদ বলেন, কথা বললে কেউ গুম হবে না, সেই নিশ্চয়তা বর্তমান সমাজে আছে।
ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই উল্লেখ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 'ফ্যাসিবাদ কায়েম নয়, বরং এর থেকে উত্তরণের ইতিহাস রয়েছে বিএনপির।
তিনি বলেন, এক দিনে সামাজিক অন্যায় দূরীভূত করা সম্ভব নয়, তবে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, কার্যালয়ে দলীয় পতাকা উত্তালন ও শ্রদ্ধা নিবেদনসহ বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।