বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শুক্রবার সন্ধ্যায় টেলিভিশন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এক টেলিভিশন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজানের সংযম, ত্যাগ ও তাকওয়ার শিক্ষা আমাদের জীবনে ধারণ করা উচিত। রমজানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈদের আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এক মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বিশ্বজনীন ঐক্য, সংহতি ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। ঈদের আনন্দ যেন প্রতিটি ঘর, পরিবার ও মানুষের কাছে পৌঁছে যায়—এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রধানমন্ত্রীর এই বার্তাটি প্রচার করে। এছাড়াও তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানদের ঈদ মোবারক জানান।