বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বিষয় বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ কথা বলেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৮ মার্চ ) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ভোটে জিতে ক্ষমতায় যেতে হবে, আমরা এই সিস্টেম চালু করতে চাই। মূল কথা জনগেণের কাছে দায়বদ্ধতা।
তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই বড় রকমের একটা ঝামেলা হয়। এবার যেমন ইরান যুদ্ধ। তবে সরকার এই বিষয়ে সচেতন। সরকার যোগ্যতার সঙ্গে বিষয়টি মোকাবেলা করছে। সরকারের বড় সাফল্য যুদ্ধের মধ্যেও দেশে তেলের দাম বাড়েনি। তেল নিয়ে বড় রকমের কোনও ঝামেলাও তৈরি হয়নি।
এ সময় গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়েও কথা বলেন এলজিআরডি মন্ত্রী। তিনি উল্লেখ করেন, প্রতিবারের মতো এবার গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে কোনও সমস্যা তৈরি হয়নি। কারণ আমরা আগাম ব্যবস্থা নিয়েছিলাম।
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই ঘটনাটা খুব দুঃখজনক। আশা করি দ্রুত উদ্ধার কাজ শেষ হয়ে লাইন চালু হবে।