বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এই প্রকল্পের মাধ্যমেই দেশব্যাপী ‘নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
তারেক রহমান বলেন, আমরা এমন একটি রাজনৈতিক দল করি, যার প্রধান লক্ষ্যই হলো মানুষের কল্যাণ করা। জনগণের সরাসরি উপকার হয়-এমন কাজগুলোকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি। তাই আমরা কৃষকের কথা চিন্তা করে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবো।
তিনি বলেন, ভোটের রেশ কাটতে না কাটতেই সরকার জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা ও খাল খনন করা হবে। প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় একযোগে এই কর্মসূচি শুরু হচ্ছে।
সাহাপাড়া খাল প্রকল্পের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, খালটি খনন সম্পন্ন হলে এলাকার প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। এতে প্রায় ৩১ হাজার কৃষক সরাসরি পানি পাবেন এবং সাড়ে ৩ লাখ মানুষ এই খালের সুফল ভোগ করবেন।
উদ্বোধন শেষে তারেক রহমান খালের পাড়ে একটি বৃক্ষ রোপণ করেন। এর আগে সকালে তিনি ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে সড়কপথে দিনাজপুরে পৌঁছান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।