বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
গত নির্বাচনের পর জামায়াতে ইসলামী সংরক্ষিত মহিলা আসনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় স্থান পেয়েছেন অতীত ও বর্তমান ইসলামী ছাত্রী সংস্থার শীর্ষ নেতৃত্বে থাকা নেত্রীরা। কয়েকজন দলের জ্যেষ্ঠ নেতাদের স্ত্রী হলেও মনোনয়ন এসেছে তাদের নিজস্ব দায়িত্ব ও অভিজ্ঞতার ভিত্তিতে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সূত্র জানায়, মহিলা বিভাগ ইতোমধ্যেই প্রাথমিক তালিকা তৈরি করেছে। দলের জ্যেষ্ঠ নেতৃত্ব ও সংসদীয় দলের চূড়ান্ত অনুমোদনের পর তালিকাটি চূড়ান্ত হবে। প্রাথমিক তালিকায় নাম থাকা নেত্রীদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, সাঈদা রুম্মান, মারজিয়া বেগম, খোন্দকার আয়েশা খাতুন, সাবিকুন্নাহার মুন্নী, উম্মে নওরিন, ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট এবং আয়েশা সিদ্দিকা।
জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ৫০টি। আইন অনুযায়ী প্রতি ছয়টি সাধারণ আসনের জন্য একটি নারী আসন বরাদ্দ। জামায়াত এককভাবে ৬৮ আসন লাভ করেছে। জোট শরিক এনসিপি ছয়টি আসন পাবে। হিসাব অনুযায়ী, জামায়াত ৬৬ সাধারণ আসনের জন্য ১১টি মহিলা আসন পাবে। জোট শরিকের সমর্থন এবং দফায় দফায় হিসাব মিলিয়ে দলটি ১২-১৩টি আসন পর্যন্ত মহিলা এমপি মনোনয়ন দিতে পারবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, তালিকায় থাকা নেত্রীদের নির্বাচন কেবল তাদের দক্ষতা ও নেত্রীত্বের ভিত্তিতে। পরিবারের পরিচয় বা সম্পর্কের কারণে কাউকে প্রাধান্য দেওয়া হয়নি। কুমিল্লা-১১ আসনের এমপি ডা. আবদুল্লাহ তাহেরও বলেন, তার স্ত্রী যদি এমপি হন, তা যোগ্যতা ও যোগ্যতার ভিত্তিতে।
জামায়াতের এই নতুন তালিকায় কেন্দ্রীয় কর্মপরিষদের নারী সদস্যদের অভিজ্ঞতা এবং রাজনৈতিক সক্ষমতা প্রতিফলিত হয়েছে। বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশন হবে এবং ১৫ মার্চের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।