বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিএনপির সংসদীয় দলের বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় -ছবি: পিআইডি
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির সংসদীয় দল সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে এই দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বৈঠকের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নূরুল ইসলাম জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ নেতা।
তিনি বলেন, বৃহস্পতিবার স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। শুরুতে কোরআন তেলাওয়াত করা হবে। এরপর সংসদ নেতা সভাপতিত্বের জন্য একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন এবং সংসদ সদস্যরা তা সমর্থন করলে ওই ব্যক্তি সভাপতিত্ব করবেন।
সংবাদ সম্মেলনে জানা যায়, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামীকাল সংসদে উপস্থাপন করা হবে। এগুলো যাচাই-বাছাই করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হব। যার সদস্য থাকবেন সরকারি এবং বিরোধী দলের প্রতিনিধি।
নূরুল ইসলাম আরও জানান, প্রধানমন্ত্রী বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তবে এ বিষয়ে কোনো পজিটিভ রেসপন্স পাওয়া যায়নি। প্রয়োজনে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সরকারি দলের ছয় হুইপ উপস্থিত ছিলেন।