বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নারীরা ক্রমেই উগ্রবাদী শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সামরিক জাদুঘরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।
এ বছর নারী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল- ‘সকল নারী ও কন্যাশিশুর জন্য অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ’।
নারী কমিশন গঠনকে সমর্থন জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, বিদ্যমান আইনকে পাশ কাটিয়ে নয়, বরং উত্তরাধিকার অধিকারের প্রশ্নে কার্যকর বিকল্প নিয়ে ভাবতে হবে।
তিনি বলেন, নারী, কন্যাশিশু ও জেন্ডার বৈচিত্র্যময় মানুষের ন্যায়বিচারপ্রাপ্তির পথে যে সামাজিক ও প্রাতিষ্ঠানিক বাধা রয়ে গেছে, তা জরুরি ভিত্তিতে দূর করতে হবে।
নারী অধিকার সংশ্লিষ্ট আইনগুলো নাগরিক সমাজের গবেষণাভিত্তিক পরামর্শের আলোকে আরও কার্যকর করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।