বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।
মন্ত্রণালয়ের অফিস আদেশে মঙ্গলবার (১০ মার্চ) এ তথ্য প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ কক্ষ কার্যক্রম পরিচালনা করবে। এতে তিনটি শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।
রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী কল্যাণ সেন্টারে (লিফটের ৭ নম্বর তলা) নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক তত্ত্বাবধান করবেন।
এছাড়া নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বিবেচনায় বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। পাশাপাশি নির্ধারিত ফরম্যাট অনুযায়ী তথ্য সংগ্রহ করে নিয়মিতভাবে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট তথ্য সমন্বয়ের লক্ষ্যেই এই নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনা করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।