বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ ভারতে আটক দুইজনের বিষয়ে বাংলাদেশকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি দিল্লি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (০৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শামা ওবায়েদ বলেন, বিষয়টি নিয়ে সরকার কাজ করছে এবং আটকদের সঙ্গে দেখা করার জন্য কলকাতায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের পক্ষ থেকে কনস্যুলার অ্যাক্সেসের আবেদন করা হয়েছে। তবে কলকাতা থেকে এ বিষয়ে এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
তিনি জানান, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ভারতীয় পুলিশ এই দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এজন্য ভারতের কাছে প্রয়োজনীয় ও পর্যাপ্ত তথ্য চেয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই আমরা তাদের ফিরিয়ে আনব। গতকাল রবিবার কলকাতায় কনস্যুলার অ্যাক্সেসের আবেদন করা হয়েছে। এই অ্যাক্সেস পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু কলকাতা এখনো এ বিষয়ে কিছু জানায়নি।
উল্লেখ্য, গত শনিবার ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) যশোর সীমান্তসংলগ্ন বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে।
এসটিএফের দেওয়া তথ্য অনুযায়ী, ফয়সাল করিম মাসুদ পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন ঢাকার বাসিন্দা। ফয়সাল হাদি হত্যা মামলার প্রধান আসামি।