বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলা ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করছে সরকার। এসব ভলান্টিয়ারকে প্রশিক্ষণের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতায় যুক্ত করা হবে।
সোমবার (০৯ মার্চ) সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম নিয়ে মহড়া অনুষ্ঠানে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে এই মহড়া যৌথভাবে আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধারের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও সতর্কতা বাড়ানো হচ্ছে।
ঢাকা-১২’র সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেন, বাণিজ্যিক ভবনে এখনও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা দুর্বল, যা সাম্প্রতিক দুর্ঘটনাগুলোতেই স্পষ্ট।
তাই নিরাপত্তা মানদণ্ড মেনে চলা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।