বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিনের ইসরায়েলি অবরোধ ভাঙতে এবার সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক সিভিল সোসাইটির উদ্যোগে পরিচালিত ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানে একটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ পাঠানো হবে। দেশের অন্যতম শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান দৃক-এর উদ্যোগে নেওয়া এই উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ণ সমর্থন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সোমবার (০৯ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম।
বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে জানান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং গাজায় মানবিক সাহায্য পৌঁছে দিতে বিশ্বব্যাপী যে নৌ-যাত্রা শুরু হতে যাচ্ছে, বাংলাদেশ সেখানে সক্রিয় ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও কূটনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
শহিদুল আলম জানান, গ্লোবাল ফ্লোটিলার অংশ হিসেবে বাংলাদেশি এই জাহাজের সম্ভাব্য যাত্রার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ই এপ্রিল। তবে এই অভিযানে বাংলাদেশ থেকে কতজন প্রতিনিধি বা যাত্রী অংশ নিতে পারবেন, তা আন্তর্জাতিক সমন্বয়কারী সংস্থাগুলো আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করবে।