বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের মজুত আছে জানিয়ে সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, তেলের সংকটে মানুষের ঈদযাত্রায় কোনো প্রভাব পড়ার শঙ্কা নেই।
রোববার (০৮ মার্চ) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, জনযাত্রা নির্বিঘ্ন করার জন্য মনোরেলসহ আরও কিছু প্রকল্প সামনে আসছে, দ্রুতই আমরা সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব।
টিকেটের দাম বাড়া কিংবা পরিবহন সংকটের শঙ্কা নেই বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে গত ৫ মার্চ মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঈদযাত্রা উপলক্ষ্যে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন সেক্টরের সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত, হাইওয়ে পুলিশসহ স্থানীয় প্রশাসন সক্রিয় রয়েছে। পরিবহন শ্রমিক নেতারাও এ বিষয়ে দায়িত্ব নিয়ে চাঁদাবাজি প্রতিরোধে কাজ করছেন।