বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার (০৬ মার্চ) রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অঞ্চল থেকে ঢাকায় মোট ৯টি ফ্লাইট অবতরণ করেছে।
এর মধ্যে সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট মধ্যপ্রাচ্যে আটকা পড়া বাংলাদেশিদের দ্বিতীয় ধাপে দেশে ফিরিয়ে আনে। ৪৩৬ আসনের এয়ারবাস বিমানটিতে ৪০৫ জন যাত্রী ছিলেন। দীর্ঘ অনিশ্চয়তার পর দেশে ফেরার সঙ্গে সঙ্গে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।
এছাড়া দুবাই থেকে এমিরেটসের আরও একটি ফ্লাইট সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট অথরিটি ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।