বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম (সংগৃহীত)
এবারের ঈদযাত্রা স্বস্তি এবং আরামদায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে সবিচালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন।
শেখ রবিউল আলম বলেন, যে প্রস্তুতি নেয়া হয়েছে আশা করছি যে একটা স্বস্তি এবং আরামদায়ক ঈদযাত্রা হবে। যেটা প্রতিবন্ধকতার কথা বলেছি দেড় কোটি মানুষ দুই দিনের মধ্যে ঢাকা শহর ছাড়তে চায়।
তিনি বলেন, একদিন ছুটি বাড়ালে ছুটিটা আরও স্বস্তির হয়, তবে সেটা সরকারের সিদ্ধান্ত। সেটা এখনো বিবেচনায় নেয়ার সুযোগ হয়নি। পরিস্থিতি অনুসারে আগামীতে হয়তো সেই সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
ছুটি সমন্বয় করবেন কিনা এমন প্রশ্নে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী বলেন, সেটা এখনো সময় আছে, এখনো আমাদের প্রাক প্রস্তুতিগুলো চলছে যে আমরা কিভাবে ফাংশন করব এবং করাবো এবং মাঠে থাকবো সেই জায়গায় প্রস্তুতিটা চলছে সেটা আগামীতে বলা যাবে।