বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দুদক (সংগৃহীত)
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে যদি নির্দিষ্ট কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে তা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এ পর্যন্ত এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ তাদের কাছে আসেনি।
রোববার (০১ মার্চ) এমনটি জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
তিনি বলেন, দুদকের তফসিলভুক্ত যেকোনও অভিযোগ এলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ন্যায়বিচারের স্বার্থে অপরাধের বিচার নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর।
এদিকে ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি তার স্ত্রী ও সন্তানদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।