বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন -ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন।
শনিবার সকালে তেজগাঁওয়ের শাপলা হলে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান এবং মাহ্দী আমিন।
সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার কর্মকর্তা ও কর্মচারীদের স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী কার্যালয়ের কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন।
এই সুযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের মানুষ সরকারের প্রতি অনেক প্রত্যাশা রাখে এবং কর্মকর্তারা সরকারের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকায় তাদের সহযোগিতা অপরিহার্য।
তিনি উল্লেখ করেন, আমরা এই দেশকে আমাদের চূড়ান্ত ঠিকানা মনে করি। তাই মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদের সকলে একসাথে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি রাজনৈতিক দলের একটি নির্বাচনী মেনিফেস্টো থাকে এবং জনগণ বাংলাদেশ জাতীয়তাদী দলের মেনিফেস্টোর বাস্তবায়নের পক্ষে ভোট দিয়েছে।
এজন্য সরকারের কর্মকর্তা ও কর্মচারীরা মেনিফেস্টোর প্রতিশ্রুতির বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তিনি বিশেষভাবে স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ মেনিফেস্টোর সব এজেন্ডার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
সভায় তিনি দেশের জনগণকে নিরাপদ রাখার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, যদি আমরা সকলে একসাথে কাজ করি, তবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
এছাড়া দুর্নীতি নির্মূল করার ক্ষেত্রে কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নির্দেশ দেন, দেশের স্বার্থ এবং রাষ্ট্রীয় গোপনীয়তা বজায় রাখতে হবে। একই সঙ্গে সরকারি নিয়মনীতি কঠোরভাবে মেনে দেশের শৃঙ্খলা রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং সরকারের লক্ষ্য ও নীতিমালা বাস্তবায়নে নিজেদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
এই প্রথম সরাসরি বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে কর্মকর্তা ও কর্মচারীদের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে এবং সরকারের কাজের কার্যক্রম আরও সমন্বিত করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে।
প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত সব এজেন্ডা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের সহযোগিতা চান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপদ বোধ করে। তিনি বলেন, আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি তাহলে নিশ্চয়ই এই লক্ষ্য অর্জন করতে পারবো।
এছাড়া দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ।
এ সময় প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। এছাড়া জাতিকে একটি সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দপ্তর সংস্থার প্রধান, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।