বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম-ছবি : সংগৃহীত
সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদ উপলক্ষে কোনো ধরনের ভাড়া বৃদ্ধির সুযোগ দেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) তিনি নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি ও বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মাণাধীন টার্মিনাল ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে এ তথ্য শেয়ার করেন।
মন্ত্রী আরও বলেন, আমরা চাই এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হোক।
তিনি জানান, যে সব এলাকায় যানজট বা সড়ক শৃঙ্খলার সমস্যা দেখা দিতে পারে, সেখানেই বিশেষ নজর দেওয়া হবে। ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ এবং কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সকল সংস্থা তৎপর থাকবে।
শীতলক্ষ্যা নদীর দূষণ প্রসঙ্গেও তিনি মন্তব্য করে বলেন, নদীর দূষণের বিষয়টি পরিবেশ মন্ত্রণালয়ের কাছে জানানো হবে। আমাদের পক্ষ থেকেও কিছু পদক্ষেপ নিতে হবে। এগুলো দ্রুত নির্ধারণ ও বাস্তবায়ন করা হবে।
পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।