বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। ছবি: ভিডিও থেকে নেওয়া
নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক প্রস্তুতিমূলক সভার পর সাংবাদিকদের বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী স্পষ্ট করে জানান, ঈদে ভাড়া কোনোভাবেই বাড়ানো হবে না।
মন্ত্রী আরও জানান, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে মোট ২৬টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চাঁদাবাজি ও শ্রমিকদের নেওয়া ভাড়ার মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, চাঁদাবাজি অপরাধ এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। তবে শ্রমিক ও মালিকের সমঝোতায় আদায় করা অর্থ চাঁদাবাজি নয়, বরং শ্রমিকদের কল্যাণে ব্যয় হবে।
সড়কে নতুন উদ্যোগ নিয়ে তিনি বলেন, যানবাহন থেকে চাঁদাবাজির কোনো সুযোগ থাকবে না। প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন সংক্রান্ত প্রসঙ্গে তিনি জানান, সব কাজ কেবিনেট ডিভিশনের নির্দেশ অনুযায়ী সম্পন্ন করা হয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এবারের ঈদযাত্রা সমন্বিত প্রস্তুতির কারণে আগের যেকোনো সময়ের তুলনায় আরও স্বস্তিদায়ক হবে।