বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহিদ সেনা দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান-ছবি: পিআইডি
রাজধানীর বনানী সামরিক কবরস্থানে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ উপলক্ষে শহিদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন করতে গেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১২ মিনিটের দিকে শহিদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তারা শহিদ সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এক মিনিট নীরবতা পালন করেন।
পরে তারা শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করেন এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন।
এ সময় তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার জাতীয় শহিদ সেনা দিবস পালিত হয়েছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে এক নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর দিনটিকে ‘শহিদ সেনা দিবস’ ঘোষণা করা হয়।