বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বুধবার ঢাকা দক্ষিণ সিটির মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী-ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটির মশক নিধন কার্যক্রম পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশের ডেঙ্গু প্রতিরোধে সরকার সক্ষমতার পুরোটা ব্যবহার করছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সায়েদাবাদে এই পরিদর্শনে তিনি স্প্রে ও ওষুধের কার্যকারিতা পরীক্ষা করেছেন। তিনি বলেন, কিউলেক্স প্রজাতির মশার সংখ্যা গত কয়েক দিনে ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। শপথ নেওয়ার মাত্র সাত দিনের মধ্যে মন্ত্রণালয় তৎপর হয়ে উঠেছে।
মন্ত্রী আরও জানান, মশার সঙ্গে সংস্পর্শে পৌঁছাতে স্প্রে কার্যক্রমে জলপথ ও স্থলপথ উভয় ব্যবহৃত হবে। খালগুলোতে স্প্রে করার জন্য স্প্রিটবোড ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জনগণের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, জনগণের সহায়তা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।
ডেঙ্গু মশা নাশক ওষুধ কার্যকর না হলে বিকল্প ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য খাতে নতুন জনবল নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, পরিবার পরিকল্পনাকর্মী, মিডওয়াইফার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট প্রয়োজন অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।
পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।