বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার - ছবি : সংগৃহীত
ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার জানিয়েছেন, অমর একুশে বইমেলায় এবার মব বা বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই। তবে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের বিশেষ প্রস্তুতি অব্যাহত থাকবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় নিশ্ছিদ্র ও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মেলায় ইউনিফর্মধারী পুলিশ ও সাদা পোশাকের বিশেষ টিম মোতায়েন থাকবে।
মেলায় একটি পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যা ২৪ ঘণ্টা পুরো এলাকা মনিটর করবে। প্রায় ৩০০টি সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারি করা হবে। প্রতিটি গেটে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে তল্লাশি চালানো হবে। ডগ স্কোয়াড নিয়মিত এলাকা পরিদর্শন করবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, সিটিটিসি ও ডিবি পুলিশের টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ভিড় বেশি হওয়ার সম্ভাবনার কারণে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বাড়তি নিরাপত্তা থাকবে।
নারী ও শিশুদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, ব্রেস্টফিডিং কর্নার, শিশু পরিচর্যা কেন্দ্র এবং প্রাথমিক চিকিৎসা ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ বিশেষ ডাইভারশন নীতি গ্রহণ করেছে। মেলার সময় ভারী যানবাহন ঢাবি এলাকায় প্রবেশ করতে পারবে না। মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীদের আগে থেকে হেঁটে আসার পরামর্শ দেওয়া হয়েছে। অনুমোদিত পার্কিং এলাকা ছাড়া গাড়ি রাখার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ডিএমপি কর্মকর্তারা জানিয়েছেন, এই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মেলায় নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বিশৃঙ্খলার কোনো সুযোগই থাকবে না।