বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান - ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, আমাদের অঞ্চলের ও বিশ্বসঙ্গীর সঙ্গে আমরা দীর্ঘমেয়াদী এবং গভীর সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবো। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। সব ইস্যু পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সমাধান করা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না। একই সঙ্গে দেশটি সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরো বলেন, রবিবার থেকে আমাদের বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শুরু করেছি। সরকারের বৈদেশিক নীতির মূল রূপরেখা তাদের কাছে তুলে ধরা হয়েছে।
তিনি আরও যোগ করেন, আমাদের নীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ সবচেয়ে ওপরে থাকবে বাংলাদেশের স্বার্থ। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, হস্তক্ষেপ করবেন না, এবং নীতি হবে পারস্পরিক স্বার্থ ও জাতীয় মর্যাদার ওপর ভিত্তি করে।”
ড. খলিলুর রহমান জানান, সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে ইতিমধ্যেই সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, তারা আমাদের সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
তিনি আরও জানান, আগামী দিনে অত্যন্ত গতিশীল বৈদেশিক নীতি পরিচালনার পরিকল্পনা রয়েছে এবং স্পেসিফিক বিষয় নিয়ে আরও আলাপ-আলোচনা করা হবে।