বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সপ্তাহে টানা পতনের পর অবশেষে পুঁজিবাজারে সূচক বেড়েছে।
ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেশিরভাগ কোম্পানি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৫.২৩ পয়েন্ট বেড়ে ৫,৫৫৩.০৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াসূচক ১১.৮৪ পয়েন্ট বেড়ে ১,১০৬.৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৩.৩০ পয়েন্ট বেড়ে ২,১৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে ৩৪৭টির দাম বেড়েছে। এদিন মোট লেনদেনের পরিমাণ ছিল ৭১৮ কোটি ৫৬ লাখ টাকা যা আগের কার্যদিবসের ৫৬৮ কোটি ৮ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৯৪.১৩ পয়েন্ট বেড়ে ৯,৫০৭.৩৬ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪৭.৬৫ পয়েন্ট বেড়ে ১৫,৪৫০.০১ পয়েন্টে, শরিয়াসূচক ২.৯২ পয়েন্ট বেড়ে ৯২৭.২৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২০২.৫৩ পয়েন্ট বেড়ে ১৪,১০৫.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট ১৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে ১০৭টির দাম বেড়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ৪৩ লাখ টাকা, আগের কার্যদিবসের ১৩ কোটি ৬৪ লাখ টাকার তুলনায় বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের পর পুঁজিবাজারের উদ্বেগ ধীরে ধীরে কমছে যা লেনদেন ও সূচকের উত্থানে প্রতিফলিত হচ্ছে।