বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ - ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনা করা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই মন্তব্য করেন।
তিনি জানান, ২০০৬ সালে দলীয় নিয়োগের অভিযোগে বাতিল হওয়া প্রায় ৬০০ জন পুলিশের এসআই ও সার্জেন্টদের চাকরি পুনর্বহাল করা হবে। এছাড়া পুলিশে ২,৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন শুরু হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময় যে সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স জারি করা হয়েছে, সেগুলো পুনঃযাচাই করা হবে। যে লাইসেন্সগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেগুলো বাতিল করা হবে এবং সেই লাইসেন্সের অধীনে থাকা অস্ত্রও অবৈধ হবে। বর্তমানে প্রায় দশ হাজার অস্ত্র উদ্ধার হয়নি যা আইনানুগভাবে পুনরায় নিয়ন্ত্রণে আনা হবে।
তিনি বিশেষভাবে জোর দেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে কোন প্রকার অবৈধ হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। রাজনৈতিক বা সামাজিক প্রভাব যা-ই থাকুক না কেন, পুলিশের বৈধ দায়িত্বে বাধা দেয় এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষে তিনি উল্লেখ করেন, সাধারণ জনগণ যেন আইন প্রয়োগে অযথা ভোগান্তির মুখে না পড়ে সেজন্য পুলিশের কার্যক্রমকে জনবান্ধব ও আইনের সীমার মধ্যে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।