বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আরিফুল ইসলাম আদীব - ছবি: সংগৃহীত
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রাথমিকভাবে দুই সম্ভাব্য মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে।
উত্তর সিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, দক্ষিণ সিটিতে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এনসিপির যুগ্ম আহ্বায়ক আদীব জানিয়েছেন, দলের প্রাথমিক আলোচনায় আমাদের নাম উঠেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
দলের এক সিনিয়র নেতা জানিয়েছেন, জোটের আলোচনার ভিত্তিতেই নির্ধারিত হবে কোন সিটিতে কোন দল প্রার্থী দেবে। দুই সিটিতেই এনসিপি থেকে প্রার্থী দেওয়ার সম্ভাবনা জোটের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তিনি কুমিল্লা থেকে ভোটার স্থানান্তর করে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে শেষমেষ অংশ না নিয়ে এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরিফুল ইসলাম আদীব ঢাকার উত্তর-১৮ আসনে (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত) শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি মোট ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন।
এনসিপি সূত্রে জানা গেছে, দুই সিটির চূড়ান্ত প্রার্থী ঘোষণা জোটের বৈঠকের পরেই প্রকাশ করা হবে। এই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দলের শেষ রূপ এবং নির্বাচনী কৌশল।