বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন - ছবি: সংগৃহীত
দেশের কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনার উদ্দেশ্যে শিগগির ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার সচিবালয়ে কৃষক কার্ড নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তথ্যমন্ত্রী বলেন, এই কার্ড পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সুবিধা তিনি পাবেন। যেমন : কৃষি জ্ঞান, কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা, সার, বীজ, কীটনাশক এবং অন্যান্য কৃষি উপকরণ সরাসরি প্রদানের সুযোগ। এছাড়া বাজার, উৎপাদন ও আবহাওয়ার তথ্যও এই কার্ডের মাধ্যমে সহজভাবে পাওয়া যাবে। এটি পরিকল্পনা ও ব্যবস্থাপনায় সহায়ক হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কৃষক কার্ড সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে। কোনো মধ্যস্বত্বভোগী এতে সুবিধা নিতে পারবে না। যেমন : মোবাইল ফোন সিম কেনার ক্ষেত্রে যেভাবে সরাসরি সেবা পাওয়া যায় কৃষক কার্ডও ঠিক একইভাবে কাজ করবে। রাষ্ট্র সরাসরি কৃষকের সঙ্গে যুক্ত থাকবে।
সোমবার তথ্যমন্ত্রী জানান, পরিসংখ্যান অনুযায়ী সব কৃষককে এই কার্ড দেওয়া হবে। তবে পাইলট প্রজেক্টের মাধ্যমে ধাপে ধাপে শুরু করা হবে। কোন এলাকায় পরীক্ষামূলকভাবে বিতরণ শুরু হবে সে বিষয়ে পরে ঘোষণা করা হবে।
ঈদের আগে কৃষক কার্ড বিতরণ শুরু হবে কি না এই বিষয়ে মন্ত্রী বলেন, সময়টা এখন নির্ধারণ করা সম্ভব নয়। প্রস্তুতির অনেক বিষয় জড়িত। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব এই কার্যক্রম শুরু করা হবে।