বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর প্রথমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন - ছবি: সংগৃহীত
নতুন বাংলাদেশের রূপায়ণ ও জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে বিশেষভাবে গ্রহণযোগ্যতা পেয়েছেন এবং তার নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, নিয়মনীতি মেনে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংরক্ষিত নারী আসনের বিষয়ে তিনি জানিয়েছেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। দলের সঙ্গে যুক্ত ও বিভিন্ন সময়ে দলের জন্য অবদান রাখা নেতাদের এই প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
আওয়ামী লীগের বিভিন্ন জেলায় অফিস খোলার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ। তাদের অফিস খোলার কোনো ভিত্তি নেই।
এদিন মির্জা ফখরুল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে নেতা-কর্মী ও সমর্থকদের উল্লাসপূর্ণ স্বাগত দেখার মতো দৃশ্য তৈরি হয়। বিএনপি দপ্তরের প্রধান ফটকে ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
পরে তিনি তৃতীয় তলায় নিজের কক্ষে গিয়ে বসেন। সেখানে নির্বাহী কমিটির সদস্য সালেহ উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি তপন কুমার মজুমদার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এটি প্রথমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিবের আগমন।