বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে টানা তৃতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করছেন তিনি।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে উপস্থিত হয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতির বিষয়ে খোঁজখবর নেন এবং সবাইকে নির্ধারিত সময়ে অফিসে আসার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান। এত সকালে তাকে অফিসে দেখে অনেক কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী খোঁজ নেন কে কে নির্ধারিত সময়ে উপস্থিত হয়েছেন। মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে, ভবিষ্যতে সবাইকে সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে।
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিন থেকেই সচিবালয়ে নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করেন তারেক রহমান। সরকারি ছুটির দিনেও তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করেন, যা প্রশাসনে সময়ানুবর্তিতার বার্তা হিসেবেই দেখা হচ্ছে।