বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী দ্রুত থার্ড টার্মিনাল চালু করার বিষয়ে সরাসরি নির্দেশ দিয়েছেন। এর প্রস্তুতি ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলমান আছে। নির্দিষ্ট সময় এখন বলা যাচ্ছে না তবে কাজ ত্বরান্বিত হচ্ছে।
জানা গেছে, এই তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পায় ২০১৭ সালের ২৪ অক্টোবর। প্রকল্পের মোট ব্যয় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা, যার অধিকাংশই জাপানি সহায়তা সংস্থা জাইকার মাধ্যমে আসে। ২০১৯ সালের ডিসেম্বরে কাজ শুরু হয় এবং এটি চলতি বছরের মধ্যে ব্যবহারযোগ্য হওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
নতুন টার্মিনালটি বর্তমান দুইটি টার্মিনালের দ্বিগুণ বড়, মোট আয়তন দুই লাখ ৩০ হাজার বর্গমিটার। এখানে থাকবে ৩৭টি অ্যাপ্রোন পার্কিং, ২৬টি বোর্ডিং ব্রিজ (প্রথমে ১২টি চালু হবে), ৩৬টি উড়োজাহাজ পার্কিং বে, ১১৫টি চেকইন কাউন্টার, ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন কাউন্টার, ৫৯টি আগমন কাউন্টার এবং ১৬টি ব্যাগেজ বেল্ট। এছাড়া এক হাজার ৩৫০টি গাড়ি পার্কিং সুবিধাসহ মাল্টিলেভেল কার পার্কিং ভবন নির্মাণ করা হচ্ছে।
বেবিচক জানায়, থার্ড টার্মিনাল চালুর পর বিমানবন্দর যাত্রীসেবা ও কার্যক্রম অনেক দ্রুত ও সুবিধাজনক হবে।