বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ এমন ইঙ্গিত দেন -ছবি: সংগৃহীত
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা দলীয় প্রতীকে অংশ নেবে কি না তা নির্ধারণ করতে এখন সংসদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী মতো নির্দলীয় নির্বাচন সম্পন্ন করার অধ্যাদেশ জারি করেছে। তবে এটি সংসদের প্রথম অধিবেশনে অনুমোদিত হতে হবে। এরপর কমিশন প্রয়োজনীয় বিধিমালা তৈরি করবে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন সম্পর্কিত অর্ডিন্যান্সটি বাতিল হয়েছে। সংসদ যদি এটি অনুমোদন করে, তবে নির্বাচনের কাঠামো তাতে মিলিয়ে হবে। অন্যথায় আগের নিয়ম অনুযায়ী হবে। মূলত আমরা সংসদের সিদ্ধান্তের দিকে নির্ভর করছি।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনের প্রসঙ্গে তিনি আরও বলেন, এই প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনয়ন দেবে মূলত তারা নির্বাচিত হবেন। দলগুলো ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।
আইন অনুযায়ী, শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে আমরা সেই সময়সীমার মধ্যে তা সম্পন্ন করব।