বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী- ছবি : সংগৃহীত
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে যোগ্য হওয়ার প্রক্রিয়ায় সাবেক উপদেষ্টার পক্ষ থেকে অসহযোগিতা ও প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মুশফিকুল আনসারী বলেন, তিনি কিছুদিন আগে এক নিউজ ফিডে দেখেন সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘে চাকরি খুঁজছেন। বিষয়টি যাচাই করার সুযোগ পাননি তিনি। তবে তার অভিযোগ, শুরু থেকেই উপদেষ্টা তার পথচলায় বাধা দিয়েছেন।
মেক্সিকোতে দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ এবং দেশে আসতে বাধা এই সব বিষয়ই তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
মুশফিকুল আনসারী বলেন, তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করতে চান। এক বিদেশি সহকর্মীর উৎসাহে আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং বাংলাদেশ সরকারের প্রফেসর মুহাম্মদ ইউনূস তাকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। প্রাথমিকভাবে পররাষ্ট্র উপদেষ্টাও সবুজ সংকেত দেন। কিন্তু আবেদন পাঠানোর পর পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে বার্তা আসে ‘not to proceed’। এর পর থেকে উপদেষ্টা তার ফোনও ধরেননি।
তিনি আরও বলেন, আবেদন করার পরও জাতিসংঘে মনোনয়ন নিশ্চিত নয় তবে দেশের সমর্থন পাওয়াটা অত্যন্ত জরুরি ছিল। দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার কাজে নিজেকে নিবেদিত করেও তিনি কোনও সমর্থন পাননি। এই হতাশার কথা নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি শেয়ার করেছিলেন।
মুশফিকুল আনসারী উল্লেখ করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার জানতে চাইলে তাকে বলা হয়, মুশফিক জিততে পারবে না, তাই সমর্থন দেওয়া হয়নি। অথচ জাতিসংঘে যোগ্যতা অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় মনোনয়ন হয়। তিনি জানান, বর্তমানে নিজের অভিজ্ঞতা ও তথ্য নিয়ে একটি বই লিখছেন এবং সময়মতো সত্য উদঘাটন হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২১ অক্টোবর মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার।