বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
দিবসটি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্তরে নিরাপত্তা নিশ্চিত করেছে। এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের জন্য কোনো সরাসরি হুমকি নেই, তবে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা সম্পর্কিত ব্রিফিংয়ে র্যাব ডিজি বলেন, শহীদ মিনারকেন্দ্রিক সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, শহীদ মিনারের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করেছে। এছাড়া যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য র্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা নিবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।